পোস্টগুলি

প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

ছবি
  প্রতিরোধে বীর ভারত - সন্তান   তমোঘ্ন নস্কর     ষটত্রিংশ পর্ব : ধুরন্ধর     বহরমপুর স্টেশনের আরপিএফ - এর ঘরে বসে ক্রমশ বিরক্তি বেড়েই চলেছে পিটারের। সে পিটার বার্লি কলকাতার আমেরিকান কন স্যুলেটের একজন অফিসার, আর তাকে নাকি আটকে রেখেছে রেল পুলিশ! বারবার আই - কার্ড দেখিয়েও লাভ হচ্ছে না। এমন সময়ে ঘরের দরজা খুলে একজন লোক ঢুকল... শ্যামবর্ণ দীর্ঘদেহী লোকটার পরনে সাধারণ শার্ট - প্যান্ট, মুখের জ্বলন্ত চারমিনারে শেষ টানটা মেরে গুঁজে দিল অ্যাশট্রেতে। তারপর বার্লির উল্টোদিকের চেয়ারটায় বসে পায়ের উপর পা তুলে আর - একটা সিগারেট ধরিয়ে একপ্রস্থ ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করলেন, "So Mr . Burly how was your meeting with the Chogyal?" প্রশ্নে হকচকিত পিটার বার্লি কিছু উত্তর দেওয়ার আগেই লোকটি আবার বলে উঠলেন, "We know e very thing about you Peter. How you came in here as a CIA asset in disguise of a Foreign Officer. Don't worry you're not under arrest, I'll personally escort you to K olkata once you answer my simple questions." উত্তর দিতে নারাজ বার্লির ...

প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

ছবি
  প্রতিরোধে বীর ভারত - সন্তান   তমোঘ্ন নস্কর     পঞ্চত্রিংশ পর্ব : আজমীরের যুদ্ধ (১১৩৫–১১৫০ সালের মধ্যবর্তী সময়)   যখন তারা এ নগরীর উপকণ্ঠে এসে পৌঁছোল তখন সূর্য মাথার উপর। তার উপর মরুময় পথ বেয়ে তাদের শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। জলের ভিস্তিগুলো শুকিয়ে খটখটে, মায় কণ্ঠতালু অব্দি থাকলেও এতটুকু আর্দ্রতা উঠে আসছে না ৷             কয়েকটি আহত ঘোড়া অনেকক্ষণ ধরে ধুঁকছিল। এইবার পড়ে গিয়ে কয়েকবার খিঁচিয়ে স্থির হয়ে গেল। একেবারে ধারের দিকের ঘোড়াটি কাঁটাঝোপের উপর পড়েছিল, থরথর করে কাঁপছিল তার সামনের পা দুটো। সেই দিকে তাকিয়ে ছিল আবু বকর। হঠাৎ তার চোখ গেল ঘোড়াটার পেটের দিকে— কাঁটাঝোপে বিদীর্ণ হয়ে গেছে ঘোড়াটির পেট। সেখান থেকে রক্তধারা গড়িয়ে নামছে। নিজের ঠোঁটটা একবার চেটে নিল আবু বকর। রক্ত সে-ও তো জলের মতোই তরল। আর জল খেতে না পারলে পাগল হয়ে যাবে সে। তার চেয়ে...             হাঁটু মুড়ে বসে জিভ ঠেকাল সেই নোনতা তরলে... সবাই অবাক হয...