পোস্টগুলি

অক্টোবর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মহালয়া: সেই ছেলেবেলার দিনে… - বাসুদেব ঘোষ

ছবি
  মহালয়া: সেই ছেলেবেলার  দিনে … বাসুদেব ঘোষ   আশ্বিনের শেষ। বর্ষা বিদায় নিয়েছে। আকাশের অতলান্ত সুনীল নীলিমায় বিচরণ করছে ছোটো , বড়ো , মাঝারি মেঘের দল। ইতস্তত পেঁজা তুলোর পসরা নিয়ে পানসি ভাসায় সাদা মেঘের পুঞ্জ। তারা ‘গাভীর মতো চরে’ বেড়ায় নীল ক্যানভাসের উপর। দিঘির কালো জলের আরশিতে মুখ দেখে। ঝরে পড়ে মিষ্টি আদরের মতো হালকা দু’-এক পশলা বৃষ্টি নিয়ে। শরৎকাল জানান দিয়ে যায়। কুসুমবীজের মতো রং ধরে সকালের রোদের। নাকি শনফুলের রং। সবুজ পাতায় পাতায় ঝিলমিলিয়ে ঝিলিক দিয়ে যায় অতসী পুষ্পবর্ণ... আতপ। মা আসছেন। মায়ের গাত্রবর্ণ যে অতসী পুষ্পের ন্যায়। হাওয়া বদলের সময় এখন। হিমের পরশ ভোরের বাতাসে। জমিনে সুবিস্তৃত সবুজ গালিচা। সবুজ ফসলের খেত। ধান আর পান। টাল খায় কমলের কোরক। ঝিলের জলে চুম্বন এঁকে যায় কমলসুবাস। জলে মেশে পদ্মের সুঘ্রাণ। সুবিস্তৃত সবুজ মাঠের উপর দিয়ে বাতাস লহরী তুলে মিলিয়ে যায় দিগন্তে। সবুজ আর পঙ্কজের পরশ-গন্ধমাখা বাতাস টলটলে দিঘির বুকে মৃদুমন্দ আলোড়ন তোলে। বৃত্তের আলপনা আঁকা হয় মৃণালদণ্ডের নৃত্যের তরঙ্গে , জলতলের সমতলে। দোদুল দোলনায় দুলে দুলে শাল...