পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

ছবি
  প্রতিরোধে বীর ভারত - সন্তান   তমোঘ্ন নস্কর     পঞ্চচত্বারিংশ পর্ব : বাজরার দেশ   ১৫৪৪ খ্রিস্টাব্দ। মাড়োয়ারের মরুভূমিতে সন্ধ্যার সূর্য অস্ত যাচ্ছে। সন্ধ্যা , কারণ এই মস্ত ভারতভূমিতে সবচেয়ে দেরিতে সূর্য অস্ত যায় এই মরুভূমিতে। ঢলঢলে রক্তরাঙা আলো মেখে বালির ঢিবিগুলো সোনার রং ধরল যেন। হ্যাঁ , সোনাই বটে। মাড়োয়ারের এ ভূমি রুক্ষ্ম, বঞ্জর কিন্তু তাদের মতো অজস্র অগণিত রাজপুতের কাছে স্বর্ণ সমান। দুর্গের প্রাচীরের উপর দাঁড়িয়ে ছিলেন রাজপুত কুঁয়ার সিংহ। তাঁর বয়স কেবল কুড়ি। সদ্য বিবাহ হয়েছে। কিন্তু স্ত্রী’ র মুখের চেয়ে তিনি বেশি দেখেছে ন তরবারির ফলক। বাবার অকাল মৃত্যুর পর তাঁদের জমিদারির সরদার হয়েছে ন তিনি। এই স্বর্ণভূমি রক্ষার দায় তাঁর স্ক ন্ধে। নীচে ওই শিবিরে যে হাজার অশ্বারোহী, তারা তাঁর আজ্ঞাবহ। তাদেরকে তিনি নিয়ে এসেছে ন যুদ্ধে। শেরশাহ সুরি নিজে এগিয়ে এসেছেন। মাড়োয়ারের অধিপতি রাও মালদেব যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। শেরশাহের আফগান সৈন্যের সংখ্যা আনুমানিক আশি হাজার। আর তাঁদের সব মিলিয়ে পঞ্চাশ হাজার তো হবেই। কাজেই যুদ্ধটা কঠিন নয়। তার প্রমাণ তাঁরা শেরশাহক...