পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

ছবি
  প্রতিরোধে বীর ভারত - সন্তান   তমোঘ্ন নস্কর     একচত্বারিংশ পর্ব : কাসাহ্রাদার যুদ্ধ   আবু পাহাড়ের নীচে কাসাহ্রাদার জঙ্গলাকীর্ণ উপত্যকাটি চুপ করে অপেক্ষা করছে আসন্ন ঝড়ের। শেষ বিকেলের রক্ত - আভা আকাশ জুড়ে, দিগন্ত রেখায় আগে থেকেই যেন রক্তের ছিটে ছড়িয়ে আছে। তপ্ত বাতাসের ঝাপটায় ধুলো ঢুকে নাক জ্বালা করছে । গেরুয়া কাপড় দিয়ে মুখ বেঁধে নিল তারা। তাদের কানে ততক্ষণে সহস্র অশ্বখুরের শব্দ এসে পৌঁছেছে। নিজেদের ছদ্মবেশ ভালো করে পরখ করে আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল তারা। *** বালুকাধূসর দিগন্তের বুক চিরে ধেয়ে আসছে তুর্কি অশ্বারোহীদের এক অন্তহীন কালো রেখা। কমপক্ষে সহস্র যোদ্ধা আছে এই বাহিনীতে । ঘোড়ার খুর, তুর্কি গলাবাদ্য আর কাড়ার গর্জনে থরথর করে কাঁপছে গুজরাটের মাটি। গজনীর সুলতান মহম্মদ ঘুরির মুখে আজ দম্ভের হাসি। ভারতের স্বর্ণদ্বার তাঁর তলোয়ারের ডগায়। তার উপর শুনেছেন এই রাজ্যের রানি র রাজা নেই , এবং তিনি দারু ণ সুন্দরী । আজকের ভোজটা জম্পেশ হবে। লালসাসিক্ত জিহ্বা টা শুকনো ঠোঁটের উপর বুলিয়ে নেন ঘুরি। *** চালুক্য শিবিরের ঠিক সামনে একটা উঁচু ঢিবির উপর দা...