পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

ছবি
  প্রতিরোধে বীর ভারত - সন্তান   তমোঘ্ন নস্কর     একত্রিংশ পর্ব : লাচিত   দেখতে দেখতে রাগে লাল হয়ে গেল মুখখানা। মুহূর্তে কোষ থেকে অসি উন্মুক্ত করলেন তিনি। চক্ষের নিমেষে ঘটে গেল ঘটনাটা। থরথর করে কেঁপে উঠল সমবেত শ্রমিক এবং রক্ষীগণ। তাদের উল্টোদিকে যে-মানুষটা দাঁড়িয়ে আছে, সেই মানুষটার দিকে তারা তাকাতেও ভয় পাচ্ছে। কিন্তু যদি তাকিয়ে দেখত, তা হলে দেখতে পেত তার চোখের জলে ক্রোধের আগুন নির্বাপিত হয়েছে।   ***   ঘোড়া ছুটিয়ে নিজের ঘরের দুয়ারে এসে থামলেন তিনি। হাউমাউ করে ছুটে এলেন তাঁর মা। আঁচড়ে, কামড়ে থাপ্পড় মেরে লুটিয়ে পড়লেন ছেলের বুকে। মায়ের মাথায় হাত বুলোতে বুলোতে সেই ছেলে বিড়বিড় করে চললেন, “দেশতকৈ মোমাই ডাঙর নহয়।” অর্থাৎ জন্মভূমি থেকে মামার স্থান বড়ো না।   ***   শীতের সকাল, ১৬৭১ সালের মার্চ মাস। এইদিকে শান্ত নিরিবিলি শীতের সকাল হয়। গ্রামের সকাল যেমন হয় আর-কি। মানুষজন কাঁধে কোদাল নিয়ে মাঠের দিকে যায়। ব্যবসায়ীরা ছোটো ছোটো ছাও নৌকায় চেপে চলে নগরে বাণিজ্য করতে। আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ব্রহ্মপুত্রে দারুণ ঢেউ, ত...